বকশীগঞ্জ সরকারি কলেজে ৩৬তম বিসিএসের ৬ কর্মকর্তার যোগদান

S M Ashraful Azom
বকশীগঞ্জ সরকারি কলেজে ৩৬তম বিসিএসের ৬ কর্মকর্তার যোগদান
কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী ও সকল প্রভাষক ও  প্রদর্শক তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন 

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সরকারি কিয়ামত উল্লাহ কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬ কর্মকর্তা ।

গত ৩ সেপ্টেম্বর সোমবার উক্ত কলেজে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এর আগে তারা ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন।

যোগদান করা কর্মকর্তারা হলেন মো. সাইফুল ইসলাম প্রভাষক (অর্থনীতি) , মো. ফজলে আমিন প্রভাষক (দর্শন) , হাবিবুর রহমান প্রভাষক (পদার্থ বিজ্ঞান), সাদ্দাম মোর্শেদ তালুকদার প্রভাষক (পদার্থ বিজ্ঞান) , মমিনুল ইসলাম প্রভাষক (রসায়ন বিজ্ঞান) ও সাঈদ আসাদুল্লাহ প্রভাষক ( ব্যবস্থাপনা) ।

কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী , শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম সহ সকল প্রভাষক ও প্রদর্শক তাদেরকে বরণ করে নেন।

৩৬ তম ক্যাডারদের যোগদানে এই কলেজের শিক্ষার আরো মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি এই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষক সহ বেশির ভাগ পদে শিক্ষকের পদ শূন্য ছিল।

অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর ঐকান্তিক চেষ্টার কারণে ছয় প্রভাষকের পদায়ন সম্ভব হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।





ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান