ফাইনালে যেতে টস জিতে প্রথম ব্যাটিং গেল সাকিববিহীন বাংলাদেশ

S M Ashraful Azom
ফাইনালে যেতে টস জিতে প্রথম ব্যাটিং গেল সাকিববিহীন বাংলাদেশ
এশিয়া কাপ- ২০১৮

সেবা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ-২০১৮ ১৪তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টাইগাররা। এ ম্যাচের জয়ী দল এশিয়া কাপ-২০১৮ এর ফাইনালে খেলার টিকিট পাবেন। তিনটি পরিবর্তন এনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আঙ্গুলের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া একাদশে নেই নাজমুল ইসলাম অপু ও নাজমুল হোসেন শান্ত। তাদের পরিবর্তে একাদশে এসেছেন মোমিনুল হক, সৌম্য সরকার ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোমিনুল হক ও ইমরুল কায়েস।

পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলী, মুহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলী ও জুনায়েদ খান।

⦽প্রকাশকাল: ২৬-সেপ্টেম্বর-২০১৮-২১:২৬  ⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান