ইসলামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

S M Ashraful Azom
ইসলামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে মুস্তাকিম (৪) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জুয়েল মিয়া তার ৩ বছরের শিশুপুত্র মুস্তাকিম কে নিয়ে নদীতে গরু গোসল করাতে যায়। সে শিশুপুত্র মুস্তাকিমকে নদীর ধারে রেখে গরু গোসল করানোর কোন এক সময় শিশু মুস্তাকিম পানিতে পড়ে যায়। পরে গরু গোসল করানোর শেষে হঠাৎ শিশুপুত্রের কথা মনে হতেই পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

⦽প্রকাশকাল: ২৯-সেপ্টেম্বর-২০১৮-১৬:৪১  ⇘সংবাদদাতা: লিয়াকত হোসেন লায়ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান