বকশীগঞ্জে ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক ছেলে আটক

S M Ashraful Azom
বকশীগঞ্জে ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক ছেলে আটক

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আবু সাইদ (৬৫) । তার বাড়ি বগারচর ইউনিয়নের উঠানোর পাড়া গ্রামে। এ ঘটনায় ঘাতক ছেলে স্বপন মিয়া (৩০) কে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকালে স্বপন মিয়ার স্ত্রী মমেনা বেগম বাড়ি থেকে বের হয়ে যায়। একই সঙ্গে স্বপন মিয়াও স্থানীয় বাজারে চলে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়িতে ফিরে স্ত্রীকে না দেখে বাবা আবু সাইদের কাছে  জানতে চান তার স্ত্রী কেথায় গেছে ? এ নিয়ে বাবা আবু সাইদের সঙ্গে ঝগড়া বাঁধে ছেলে স্বপন মিয়ার। ঝগড়ার এক পর্যায়ে স্বপন মিয়া হাতুড়ি দিয়ে তার বাবা আবু সাইদের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক ছেলে স্বপন মিয়াকে আটক করেছে।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে , ময়না তদন্তের জন্য আবু সাইদের মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান