বাঁশখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

S M Ashraful Azom
বাঁশখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!
গাছের সাথে ফাঁস লাগানো নিহত শাহ আলমের ঝুলন্ত লাশ

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় যুবকের লাশ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া (সেনা বাপের বাড়ি) এলাকায়। সোমবার (১অক্টোবর) ভোর রাতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের রহস্যজনক মৃত্য হয়েছে। নিহত যুবক ওই একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র শাহ আলম (৩৫)। নিহত শাহ আলম বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজারে একজন ব্যবসায়ী।

এ ব্যাপারে নিহতের পরিবার ঘটনার সাথে নিহতের শ্বাশুর বাড়ির লোকজনের সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ এনেছে। এদিকে ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাটানো হয়েছে বলে জানায়।


⇘তথ্য: শিব্বির আহমেদ রানা

ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান