বকশীগঞ্জে জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান

S M Ashraful Azom
বকশীগঞ্জে জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। গত রোববার ও সোমবার দুইদিন ব্যাপি চার টি শিক্ষা প্রতিষ্ঠানে ওই প্রচারাভিযান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়শেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোগে প্রচারাভিযান পরিচালনা করা হয়।

গত রোববার প্রচারাভিযানের প্রথম দিনে বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদরাসা ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিন সোমবার বাট্টাজোড় ইউনিয়নের হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর ইউনিয়নের জিগাতলা মাহবুবা ইসলাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই প্রচারাভিযানে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, প্রভাষক সোহানুর রহমান সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রচারাভিযান টিমের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি মোদক মনিশা জানান, বাল্যবিবাহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে জানানো হচ্ছে। পাশাপাশি তারা সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে মাঠে কাজ করছেন।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান