তাড়াশে সহোদর ভাইয়ের টাকা ছিনতাইয়ের অভিযোগ

S M Ashraful Azom
তাড়াশে সহোদর ভাইয়ের টাকা ছিনতাইয়ের অভিযোগ

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গাছ কাটাকে কেন্দ্র করে সহোদর সৎভাইকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্নঘোষ গ্রামে।

অভিযোগ সুত্রে ও হামলার স্বীকার আব্দুল আলিম জানান, কর্নঘোষ গ্রামের নেয়ামত সরকারের ১ম স্ত্রীর ছেলে আশরাফ আলী তার ২য় স্ত্রীর ছেলে আব্দুল আলিমের মধ্য বাড়ির গাছ কাটা নিয়ে দ্বন্দ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকালে আব্দুল আলিম পাশের স্কুলের সামনে গাছ ক্রয়কারী লোকের সাথে কথা বলার সময়ে  আশরাফ আলী হামলা চালিয়ে তাকে মারধর করে পকেটে রাখা ৪১ হাজার টাকা ছিনতাই নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আশরাফ আলীর বাবা নেয়ামত সরকার বলেন, মারধরের সময় উপস্থিত ছিলাম। আমার ১ম স্ত্রীর ছেলে ২য় স্ত্রীর ছেলেকে মারধর করে টাকা নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মারধরে স্বীকার আব্দুল আলিম আদালতে মামলা করবে বলে জানিয়েছেন।

⇘সংবাদদাতা: তাড়াশ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান