সরিষাবাড়ীতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব
সরিষাবাড়ীতে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা।
সরিষাবাড়ী প্রতিনিধি: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া, জেলা পরিষদ সদস্য শাহিদা পারভীন, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মহাদান ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল প্রমুখ।

সাংস্কৃতিক উৎসবে শিল্প, সাংস্কৃতিক ও সাহিত্য সংশ্লিষ্ট ১০টি স্টল বসে। বইয়ের স্টলে কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ’মেহেদি পাতার রঙ’ গুরুত্ব পায়।



⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান