স্যানিটেশন মাস উপলক্ষে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

S M Ashraful Azom
স্যানিটেশন মাস উপলক্ষে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি: ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্থাস্থ্যসম্মত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।

সোমবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজন করে।
পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান