জামালপুরে এসডিজি বিষয়ক কর্মশালা

S M Ashraful Azom
জামালপুরে এসডিজি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় বুধবার জামালপুরে এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচির ওপর স্থানীয় পর্যায়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবির উদ্দীন। অনুষ্ঠন উদ্বোধন করেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন সেন্টার ফর ডায়ালগ (সিপিডি) এর জ্যৈষ্ঠ গবেষক সহযোগী মোস্তফা আমির সাব্বিহ এবং সহায়কের দায়িত্ব পালন করেন অক্সফাম এর জ্যৈষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মাহফুজা আক্তার মালা।

কর্মশালায় মূক্ত আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক নূরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের আজিজুর রহমান ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, জেলা বাজার বিষয়ক কর্মকর্তা মোঃ হাবিল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পউপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা জান্নাতুন নাহার, বকশিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা সুলতান মাহমুদ, উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদা, সাংবাদিক শুভ্র মেহেদী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
Jamalpur SDG workshops

দাতা সংস্থা অক্সফাম ও ইউরোপিও ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং সিপিডি এর কারিগরী সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ।

উল্লেখ ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ঠ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে জেলার বিদ্যমান সমস্যা এবং সমাধানের উপায়সহ গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।

ক্যাপশন: জামালপুরে এসডিজি বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন।

ক্যাপশন: জামালপুরে এসডিজি বিষয়ক কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান