বগুড়া-৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে মমতাজ উদ্দিনের শোভাযাত্রা

S M Ashraful Azom
বগুড়া-৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে মমতাজ উদ্দিনের শোভাযাত্রা
 নন্দীগ্রাম,বগুড়া,প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিনকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার দাবিতে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন।

২৪ অক্টোবর বুধবার দুপুর ১২টায় পৌরসভার বিভিন্ন এলাকায় বিশাল নির্বাচনী মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

এসময় স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, আ’লীগ নেতা স্বপন চন্দ্র, শেখ শামিম, আফজাল হোসেন, মখলেছুর রহমান, মোরশেদুল বারী, সোহেল রানা, আব্দুস সালাম, মিজানুর রহমান, একরাম হোসেন, শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু, সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু সাঈদ, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা আনন্দ কুমার, আব্দুর রাজ্জাক, রাকিবুল হাসান রাজ্জাক, কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের আহবায়ক তুহিন আহমেদ, যুগ্ম-আহবায়কর রাজিব, নাদিম প্রমূখ।


⇘সংবাদদাতা: নন্দীগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান