ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের মোরাদাবাদ অংশে আবারো ধস

S M Ashraful Azom
ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের মোরাদাবাদ অংশে আবারো ধস

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের মোরাদাবাদ অংশে আবারো ধস দেখা দিয়েছে। বৃহস্পতিবার হঠাৎ প্রকল্পের প্রায় ১’শ ফুট নদী গর্ভে বিলীন হয়ে  গেছে। এতে এলাকবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনার ভাঙন থেকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার সরকারি বেসরকারি স্থাপনা, হাটবাজার, রাস্তাঘাট, ব্রীজ-কার্লভাট, বসতভিটা ও হাজার হাজার একর ফসলি জমি রক্ষার জন্য প্রায়  ৪’শ ৬০ কোটি টাকা ব্যয়ে দেওয়ানগঞ্জ ফুটানী বাজার থেকে মাদারগঞ্জের সীমানা পর্যন্ত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প নামে ১টি তীর সংরক্ষণ বাধঁ নির্মাণ করা হয়।
এলাকাবাসী জানায়, বাধেঁ বার বার ধস দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে তারা।

তারা বলেন,  প্রকল্পের পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ অংশে এর আগে আরো ৩ স্থানে প্রায় ৩’শ ফুট এবং উলিয়াবাজার অংশে ১’শ ফুট বিলীন হয়েছে। বৃহস্পতিবার হঠাৎ আবারো প্রায় ১’শ ফুট নদী গর্ভে বিলীন হওয়ায় আতঙ্ক কাটছেনা তাদের।

পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফেতেখার আলম বাবুল জানান, বাধঁ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিয়ে এলাকার ব্যাপক ক্ষতি হতে পারে।

জামারপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণের কারণে প্রকল্প সংলগ্ন এলাকায় গভীরতার সৃষ্টি হওয়ায় প্রায় ৩০ মিটার ধসে গেছে। মেরামতের জন্য জিও ব্যাগ পাঠানো হয়েছে।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান