ইসলামপুরে শান্তিপূর্ন ভাবে প্রতিমা বিসর্জন

S M Ashraful Azom


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে সর্বত্র শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। এবার উপজেলায ২২টি পূজাম মন্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়।

এই উপজেলার পূজামন্ডপ গুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র নদের ফকির পাড়া পাইলিং ঘাট ও পাথর ঘাটে দুটি স্থানে। শুক্রবার বিকেলে পুজা মন্ডপ গুলোর দুর্গা প্রতিমা বহনকারী,ভ্যান,পিকাপ বহর নিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ শহরের থানা মোড় হতে দেওয়ানগঞ্জ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন দেয় তারা। এ উপলক্ষে পৌর শহরের থানা মোড়সহ ব্রহ্মপুত্র সেতু এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন,আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে তৎপর ছিল।

সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল বলেন-মানুষ সত্যিই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এই সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান