শিশু বেবী ও জয়া রাণী রবিদাসের ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom

শিশু বেবী ও জয়া রাণী রবিদাসের ধর্ষণ এবং যৌন হয়রানীকারিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের মানববন্ধন

শিশু বেবী ও জয়া রাণী রবিদাসের ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: শিশু বেবী ও জয়া রাণী রবিদাস ধর্ষণ এবং যৌন হয়রানীকারি নুরন্নবীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার রবিদাস সম্প্রদায়ের উদ্যোগে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচী পালিত হয়।

মানবববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, বাসদ নেতা গোলাম রব্বানী, রবিদাস সম্প্রদায়ের দদিয়া রবিদাস, দিপু রবিদাস, সন্তোষ রবিদাস, রাজ কুমার রবিদাস, হরিজন নেতা দীলিপ বাসফোর, রাজেশ বাসফোর প্রমুখ।

বক্তারা বলেন, শিশু বেবী ও জয়া রাণী রবিদাসের ধর্ষণ এবং যৌন হয়রানীকারি নুরন্নবীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজপুর কাজীবাড়ি এলাকায় একই পরিবারের ২ শিশু বেবী(৫) ও জয়া(৬) রাণী রবিদাসকে একই এলাকার মনোহরী দোকানদার নুরুন্নবী মিয়া দোকান ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান