সারিয়াকান্দিতে স্কুল-কলেজের অভিভাবক সমবাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
সারিয়াকান্দিতে স্কুল-কলেজের অভিভাবক সমবাবেশ  অনুষ্ঠিত

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ উপজেলার নারচি মাজেদা রহমান স্কুল এন্ড কলেজ ও নারচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ অক্টোবর) সকালে আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের শিক্ষাক্ষাতের উন্নয়নের কথা অভিভাবকদের কাছে তুলে ধরেন এবং তাদের কাছে আসছে নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আরশাফ ভুঞা বিপিএম, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা জনাব শরিফ আহম্মেদ, নবগত অফিসার ইনচার্জ আল আমিন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক দুলু , যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জনাব মামুনুর রশিদ হিমু, নারচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলতাব হোসেন বান্টু প্রমুখ। এদিন সন্ধায়  ৩০অক্টোবর সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে আ.লীগের জনসভা সফল করার লক্ষ্যে জোড়গাছা সাংগঠনিক ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিলে অংশ নেয় উপজেলা আ.লীগের সভাপতি সাহাদারা মান্নান, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দীন প্রমুখ।


⇘সংবাদদাতা: তাজুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান