শাহরাস্তিতে দৈনিক মতলবের আলো পত্রিকার ১১বর্ষ পূর্তি পালন

S M Ashraful Azom
শাহরাস্তিতে দৈনিক মতলবের আলো পত্রিকার ১১বর্ষ পূর্তি পালন
রকি চন্দ্র সাহা: চাঁদপুর থেকে প্রকাশিক এবং সরাসরি মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা দৈনিক মতলবের আলো’র গৌরবের ১১বছর পূর্তি ও একযুগে পর্দাপন উপলক্ষে শাহরাস্তিতে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

২৯অক্টোবর রাত ৮টায় শাহরাস্তি পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ডা. মাসুদ হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক ডা. মো. রাইসুল ইসলাম রুবেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম, হাজিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মাইন উদ্দিন, হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, শাহরাস্তি প্রেসক্লাবরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, দৈনিক মতলবের আলো পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি জামাল হোসেন, হাজিগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, মো. ফকরুল ইসলামসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাংবাদিকরা।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান