ইসলামপুুরে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত

S M Ashraful Azom
ইসলামপুুরে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে। আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

জানা গেছে, শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে পৌর শহরের দক্ষিন দরিয়াবাদ সনি সিনেমা হলের সামনে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্ক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুর হক খান দুলাল।

শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারন সম্পাদক ও কাউন্সিলর অংকন কর্মকার,স্মৃতি সংঘের সাধারন সম্পাদক হাসান সরকার প্রমূখ।

সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এ সময়  উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্মৃতি সংঘের বিভিন্ন সম্পাদক ,সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান