মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

S M Ashraful Azom
মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সেবা ডেস্ক: জামালপুরে মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (২১ অক্টোবর) সকালে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুব মহিলা লীগের জামালপুর শাখার আহ্বায়ক ফারজানা ইয়াসমীন লিটা বাদী হয়ে তার বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেন।

মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে লক্ষ্য করে অবমাননাকর বক্তব্য রাখেন ব্যারিস্টার মইনুল হোসেন, যা সমগ্র নারীর মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় ২০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ফারজানা ইয়াসমীন লিটার পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

আদালতের বিজ্ঞ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান