ঢাকা মহিলা ক্রিকেট লীগ মাতাবে টাঙ্গাইলের ১৫ প্রমিলা ক্রিকেটার

S M Ashraful Azom
ঢাকা মহিলা ক্রিকেট লীগ মাতাবে টাঙ্গাইলের ১৫ প্রমিলা ক্রিকেটার

সেবা ডেস্ক: ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে এ বছর টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার খেলতে যাচ্ছেন। তারা এ বছর ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগের দল ইষ্ট এন্ড ক্লাবের সাথে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ।টাঙ্গাইলে ক্রিকেট প্রেমী ও ক্রিকেট বোদ্ধারা আশা করেন এবার তারা ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটলীগে ভালো পারফরম্যান্স করে দর্শক মাতাবেন।

টাঙ্গাইলে প্রমিলা ক্রিকেটাররা দ্রুতই করছেন। এক দিকে যেমন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ার মঞ্চে শ্রেষ্ঠ্ত্ব অর্জন করছেন, তেমনি টাঙ্গাইলে মেয়েরাও ক্রিকেটে এগিয়ে আসছে, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য। তাদের প্রথম টার্গেট ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের শিরোপা অর্জন।

টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের নিবিড় প্রশিক্ষনে টাঙ্গাইলের মহিলা ক্রিকেটার, যারা নিয়মিত অনুশীলন করে তাদের মধ্যে ১৫ জন ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে খেলার জন্য এ বছর ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকায় তারা ইষ্ট এন্ড ক্লাবের কোচ মনির হোসেনের অধীনে খেলবেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান