ঘাটাইলে তিনটি আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ এক যুবক গ্রেফতার

S M Ashraful Azom
ঘাটাইলে তিনটি আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ এক যুবক গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি: পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৬৫ রাউন্ডগুলি, ম্যাগজিন ও ৪ শত বোতল ফেনসিডিলসহ রাসেল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঘাটাইল থানার পুলিশ। সে উপজেলার আথাইলশিমুল গ্রামের মৃত খোরশেদ আলী ওরফে খসরু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাত বারটার সময় ঘাটাইল পৌরসভাধীন ঘাটাইল বাসষ্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার সময় ঘাটাইল পৌরসভাধীন ঘাটাইল বাসষ্ট্যান্ডের চেয়ারম্যান আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় রাসেল মিয়ার চারতলা বাসার দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি অটো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাসার তল্লাশী চালানো হয়। তল্লাশী করে তার রুম থেকে একটি রিভলবার একটি পিস্তলের যন্ত্রাংশ,৬৫ রাউন্ড তাজা গুলি, ৪টি ম্যাগজিন ও বস্তায় ভর্তি ৪শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপরে অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে থানায় আরো ৫টি মামলা রয়েছে বলে তিনি জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান