শৃংখলার মধ্যে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে- সেলিনা জাহান লিটা এমপি

S M Ashraful Azom
:শৃংখলার মধ্যে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে- সেলিনা জাহান লিটা এমপি

হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের নারীর জয়ে সবার জয় নামের একটি ক্যাম্পেইন অনূষ্ঠিত হয়েছে।
সংরক্ষিত মহিলা আসন ৩০১ এর সাংসদ সেলিনা জাহান লিটার আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় রানিশংকৈল উপজেলা হলরুমে এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে রিজিওনাল ম্যানেজার আলী ইজাদের সভাপতিত্বে  সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ সেলিনা জাহান লিটা বলেন, আজকে সকল নারীদের নেতৃত্বের মূল্যায়ন করতে হবে, শৃংখলার মধ্যে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমি নারীদের উন্নয়নে কাজ করেছি বলেই আজ এতদূর আসতে পেরেছি। আশা করছি এবার সংসদ নির্বাচনে মনোনয়ন পাবো।

স্থানীয় মহিলাদের সমস্যা সমাধানে আয়োজিত এ ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন ডেমোক্রেটি রাজনৈতিক ফেলো মোস্তাফিজুর রহমান রিপন ,আ’লীগ পৌর সভাপতি জাহাঙ্গীর আলম, রানিশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, প্রভাষক নাসরিন, সহকারি শিক্ষক আকলিমা খাতুন ও খাইরুল ইসলাম , আ’লীগ নেতা আঃ রশিদ প্রমুখ।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান