দেওয়ানগঞ্জে হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধবন

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধবন
দেওয়ানগঞ্জ সংবাদদাতা ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে সুমন হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ বাজার বণিক সমিতি এর আয়োজন করে।

৫ নভেম্বর দেওয়ানগঞ্জ বাজারের ব্যবসায়ী সুমন ঢাকায় নিখোঁজ হন। প্রায় এক সপ্তাহ পর ঢাকার খিলগাও থানার নাগদারপাড়া সেতুর পাশে থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। ১০ নভেম্বর নিহত সুমনের ভাই রুবেল বাদি হয়ে খিলগাও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এই মামলার কোন অগ্রগতি নেই। এই ক্ষোভে দেওয়ানগঞ্জবাসি এই মানবন্ধনে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বণিক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, দেওয়ানগঞ্জ থানার ওসি একেএম আমিনুল হক, নিহতের পিতা আ: খালেক, ছোট ভাই পিন্টু খান প্রমুখ। মানবন্ধনে হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
⇘সংবাদদাতা: দেওয়ানগঞ্জ সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top