বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, কাউকে আটক করতে পারেনি পুলিশ

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল হয়েছে; সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় কাউকে আটক করা যায়নি।
Banned Awami League torch procession in Bakshiganj, police fail to arrest anyone
জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, কাউকে আটক করতে পারেনি পুলিশ



জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় কয়েক শ মানুষের অংশগ্রহণে এই মিছিল বের করা হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মশাল হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হন এবং সেখান থেকে মিছিল নিয়ে অগ্রসর হন। 


মিছিল চলাকালে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।


মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মিছিলের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানা এলাকার সীমান্তবর্তী অংশে সংঘটিত হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি; তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্যের কমিটি গঠন, সভাপতি হেদায়েতুল ও সম্পাদক বাবু
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্যের কমিটি গঠন, সভাপতি হেদায়েতুল ও সম্পাদক বাবু
বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্তে চোরাচালান: রাতে আসা গরু দিনে বৈধ হচ্ছে হাটের রসিদে
বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্তে চোরাচালান: রাতে আসা গরু দিনে বৈধ হচ্ছে হাটের রসিদে
বকশীগঞ্জ সীমান্তে মাদক, গরু ও প্রসাধনী চোরাচালান বেড়েছে, অভিযানেও থামছে না
বকশীগঞ্জ সীমান্তে মাদক, গরু ও প্রসাধনী চোরাচালান বেড়েছে, অভিযানেও থামছে না
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান