![]() |
| রৌমারীতে চর ফুলবাড়ী জনকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ |
‘মানবতার সেবা, সামাজিক সম্প্রীতি এবং সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারীতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চর ফুলবাড়ী জনকল্যাণ সংগঠনের উদ্যোগে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ফুলবাড়ী, চর ফুলবাড়ী, ভন্দুরচর ও চর নতুনবন্দর গ্রামের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা বসনিয়া দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল কাইউম এবং বিশেষ অতিথি ছিলেন চর ফুলবাড়ী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শামসুল আলম রুহি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদুল ইসলাম সুজা। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুল হক, কোষাধ্যক্ষ মো. শেখ ফরিদ, মো. শফিকুল ইসলাম ইমাম, মো. আব্দুস ছালাম ও মো. মাসুদ রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল হাসান বলেন, চর ফুলবাড়ী জনকল্যাণ সংগঠনের মূল লক্ষ্য একটি মানবিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা। দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে পিছিয়ে থাকা এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখাই তাঁদের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।