সরিষাবাড়ীতে বাজার ও রেলস্টেশন থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
Two bomb-like objects recovered from market and railway station in Sarishabari
সরিষাবাড়ীতে বাজার ও রেলস্টেশন থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার



জামালপুরের সরিষাবাড়ীতে একটি বাজার ও একটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও পুলিশ বস্তু দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার ও অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজারে এক পান ব্যবসায়ীর চৌকির নিচে লাল কসটেপে মোড়ানো অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান লোকজন। ওই বস্তুর গায়ে ‘সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন’ লেখা ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। এর কিছুক্ষণ পর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশনের সামনেও একই ধরনের আরও একটি বস্তু দেখতে পান স্থানীয়রা।


উদ্ধার ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, উদ্ধার করা বোমাসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কোনো মহল এমন ঘটনা ঘটাচ্ছে কি না, তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:
Google News Google News WhatsApp WhatsApp Channel

উৎপাদনে ফেরার দুদিন পরেই গ্যাস সংকটে জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ
উৎপাদনে ফেরার দুদিন পরেই গ্যাস সংকটে জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ
১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় ফের সার উৎপাদন শুরু
১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় ফের সার উৎপাদন শুরু
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সরিষাবাড়ীতে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সরিষাবাড়ীতে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান