মেলান্দহে শিশু অপহরণকারী মাওলানা আটক, উদ্ধার শিশু শোয়াইব

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে অপহৃত শিশু শোয়াইব উদ্ধার ও অভিযুক্ত মাও. আবু রায়হানকে আটকের বিস্তারিত ঘটনা ও পুলিশের বক্তব্য জানুন।
Maulana arrested for kidnapping child in Melandhe, rescued child Shoaib
মেলান্দহে শিশু অপহরণকারী মাওলানা আটক, উদ্ধার শিশু শোয়াইব



জামালপুরের মেলান্দহে অপহরণের শিকার শিশু শোয়াইবকে (১০) উদ্ধারের পর অভিযুক্ত মাও. আবু রায়হানকে (২৭) আটক করেছে পুলিশ। 


আটক আবু রায়হান জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার গোয়াবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে।


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ২২ নভেম্বর সন্ধ্যায় সরিষাবাড়ি উপজেলার চরহেলেঞ্চা গ্রামের একটি মসজিদ থেকে তাকে আটক করা হয়। 


শোয়াইব মেলান্দহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার সাদিপাটি গ্রামের বাসিন্দা নুরুন্নবীর ছেলে।


মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক সুজন মিয়া জানান, ৭ নভেম্বর বেলা ১১টার দিকে মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল মাঠ থেকে শোয়াইবকে অপহরণ করা হয়। 


ওই দিন উমির উদ্দিন স্কুল মাঠে দিনব্যাপী মেলান্দহ জামেয়া হুছাইনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল।


আরও পড়ুন:


ঘটনার বিবরণে জানা যায়, উমির উদ্দিন স্কুলের পাশের মডেল মাদ্রাসা থেকে মাহফিলে আসা তিন শিক্ষার্থীকে কোমল পানীয় দিয়ে আবু রায়হান বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বলেন। 


দুই শিশু কোমল পানীয় না নিয়ে সরে গেলেও শোয়াইব পানীয় পান করে অচেতন হয়ে পড়লে তাকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


অপহরণের পরদিন শিশুটিকে নির্যাতনের ক্ষত দেখিয়ে একটি ভিডিও ধারণ করা হয় এবং ফেক ফেসবুক আইডির মাধ্যমে শিশুটি চট্টগ্রামে রয়েছে বলে প্রচার চালানো হয়। 


পাশাপাশি শোয়াইবের কাছ থেকে জানা মোবাইল নম্বর ব্যবহার করে অভিভাবক ও শিক্ষকদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 


বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।


শিশুটির বাবা গার্মেন্টসকর্মী নুরুন্নবী (৩৫) জানান, মায়ের মৃত্যুর পর তিনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। মুক্তিপণের ৩ লাখ টাকা না দিলে সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়। 


ওসি ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চালিয়ে দরকষাকষি করা হয়। একপর্যায়ে ২১ নভেম্বর ভোরে শিশুকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সেখানে যাওয়া হয়। তবে ময়মনসিংহের বদলে জামালপুর রেলওয়ে স্টেশনে শিশুটিকে রেখে যাওয়া হয়। 


সেখান থেকে শোয়াইবকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।


উদ্ধার হওয়ার পর শোয়াইব জানায়, মুক্তিপণের টাকার জন্য তাকে মারধর করা হয়েছে এবং মামাতো ভাই পরিচয়ে সরিষাবাড়ির চরহেলেঞ্চা গ্রামের একটি মসজিদে আটকে রাখা হয়েছিল। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর মাগরিবের পর চরহেলেঞ্চা মসজিদে গিয়ে ওই মসজিদের ইমাম ও খতিব আবু রায়হানকে ধরা হয় এবং মেলান্দহ আলেম সমাজের সামনে আনা হয়। 


মুক্তিপণের অর্থ ফেরত নেওয়ার পর ২৩ নভেম্বর বিকেলে তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়।


ওসি এটিএম মাহমুদুল হক বলেন, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে একটি শিশু অপহরণ ও পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত এবং ঢাকার বাড্ডা থানায় তার বিরুদ্ধে শিশু অপহরণ ও মুক্তিপণের মামলা রয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
মেলান্দহে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
মেলান্দহে প্রফেসর ড. মোহাম্মদ হায়দারের চতুর্থ স্মরণসভা অনুষ্ঠিত
মেলান্দহে প্রফেসর ড. মোহাম্মদ হায়দারের চতুর্থ স্মরণসভা অনুষ্ঠিত
মেলান্দহে কারখানার কাঁচামাল ধ্বংস ও জরিমানায় ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
মেলান্দহে কারখানার কাঁচামাল ধ্বংস ও জরিমানায় ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান