মেলান্দহে কারখানার কাঁচামাল ধ্বংস ও জরিমানায় ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
বিশেষ প্রতিনিধি: পরীক্ষা ছাড়া কাঁচামাল ধ্বংস ও ২ লাখ টাকা জরিমানার অভিযোগে জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে মহাপরিচালকের কাছে অভিযোগ।
Consumer rights officer accused of destroying raw materials at Melanda factory and fined
মেলান্দহে কারখানার কাঁচামাল ধ্বংস ও জরিমানায় ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ



পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। 


এ ছাড়া অভিযানের ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও তুলেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।


জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 


নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, জরিমানার অর্থ ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে রোববার (২২ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।


আরও পড়ুন:


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। 


প্রতিষ্ঠানটির দাবি, পরিদর্শনের সময় সংরক্ষিত যে কাঁচামালগুলো তাঁর নজরে আসে, সেগুলো নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল, যার মেয়াদ তখনো শেষ হয়নি। 


তবে তা আমলে না নিয়েই কোনো নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়া কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করা হয়। 


ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ১ কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, সরকারি বা অন্য কোনো পরীক্ষাগারে কাঁচামাল পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও সেই সুযোগ দেওয়া হয়নি। 


আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধে বাধ্য করা হয় এবং জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। 


এই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


মো. নজরুল ইসলাম আরও দাবি করেন, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। 


কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হলে ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন এবং তাৎক্ষণিক টাকা না দিলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়।


গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে এবং প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষিত। 


পাশাপাশি অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।


স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় জরিমানা, পণ্য ধ্বংস ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 


নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী জানান, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানেও একইভাবে অভিযান চালিয়ে পরীক্ষা ছাড়াই ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার পণ্যের ক্ষতি করা হয়; নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।


অভিযোগে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে গিয়ে প্রকৃত ঘটনার বিপরীতে সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।


এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক দুটি প্রতিষ্ঠান। 


অথচ পরীক্ষাগার পরীক্ষা ছাড়া একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিন সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে এবং একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতে সহায়তা করা হয়েছে।


অন্যদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে এবং মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ না থাকায় পরীক্ষা করা হয়নি। তিনি কোনো জব্দ তালিকা করেননি, তবে কাঁচামালগুলো ধ্বংস করেছেন বলে জানান। এ ছাড়া ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় বা কাউকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
মেলান্দহে জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ, আত্মকর্মসংস্থানের আহ্বান
মেলান্দহে জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ, আত্মকর্মসংস্থানের আহ্বান
মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান