দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Two youths arrested with Tapentadol in Dewanganj, sentenced to 1 year in prison in mobile court
দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড



জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 


শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের আটক করে এই সাজা দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত দুজন হলেন দেওয়ানগঞ্জ পৌর এলাকার মাঝিপাড়া মহল্লার বাসিন্দা মো. রিয়াদ (২৬) ও মো. এনায়েত (৩২)। 


অভিযানের সময় তাঁদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।


আরও পড়ুন:


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দলের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। 


ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়ানগঞ্জের সীমান্ত বিলে ভাসছিল অর্ধগলিত মরদেহ, উদ্ধার করল পুলিশ
দেওয়ানগঞ্জের সীমান্ত বিলে ভাসছিল অর্ধগলিত মরদেহ, উদ্ধার করল পুলিশ
দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ২১৫ বোতল ভারতীয় মদ, চালক ও ক্রেতাসহ আটক ২
দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ২১৫ বোতল ভারতীয় মদ, চালক ও ক্রেতাসহ আটক ২
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান