সেন্ট মার্টিন ভ্রমণে ট্রাভেল পাস দেবে জাহাজ কোম্পানি, জানুন জরুরি ১০ তথ্য

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: সেন্ট মার্টিনে যেতে ট্রাভেল পাস, জাহাজের টিকিট, ভাড়া, রিসোর্ট ও ভ্রমণবিধির জরুরি ১০ তথ্য জেনে নিন।
Shipping company to provide travel passes for trips to St. Martin, know 10 important facts
সেন্ট মার্টিন ভ্রমণে ট্রাভেল পাস দেবে জাহাজ কোম্পানি, জানুন জরুরি ১০ তথ্য



কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলেছে। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা এই দ্বীপে যাতায়াত ও রাত্রিযাপন করতে পারবেন। এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন এবং প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। সেন্ট মার্টিন ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ১০টি তথ্য।


১. সেন্ট মার্টিন ভ্রমণে আগেই জাহাজের টিকিট কাটুন

সেন্ট মার্টিন ভ্রমণের দিন-তারিখ ঠিক হলে সবার আগে জাহাজের টিকিট কাটা উচিত। ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করে আগেই টিকিট সংগ্রহ করলে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার ঝুঁকি কমে।


২. কোন কোন জাহাজ চলবে

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদসহ চলতি মৌসুমে অন্তত ১০টি জাহাজ চলাচল করতে পারে। গত মৌসুমে এ পথে সাতটি জাহাজ চলেছিল। যাত্রার আগে চলতি মৌসুমে কোন কোন জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে, তা নিশ্চিত হয়ে নিন।


৩. সেন্ট মার্টিন ভ্রমণে যেভাবে টিকিট কাটবেন?

অনুমতি পাওয়া জাহাজগুলোর ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে। পাশাপাশি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের গ্রাহকসেবা নম্বরে ফোন করেও টিকিট বুকিং দেওয়া যায়। এ ছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্টের মাধ্যমেও টিকিট কেনা সম্ভব। যাওয়া ও ফেরার টিকিট আলাদাভাবে কাটা গেলেও তারিখ নিশ্চিত থাকলে দুই পথের টিকিট একসঙ্গে কেটে রাখা সুবিধাজনক।


৪. সেন্ট মার্টিন ভ্রমণের জাহাজের ভাড়া কত?

সেন্ট মার্টিনগামী জাহাজে সাধারণ সিট, বিজনেস চেয়ার, মোজার্ট চেয়ার, বেড ও কেবিনসহ বিভিন্ন শ্রেণির আসন রয়েছে। আসন ও সুবিধাভেদে যাওয়া-আসার টিকিটের ভাড়া ৩ হাজার ৬০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। টিকিট কেনার আগে আসনের ধরন, ভাড়া ও প্রাপ্যতা যাচাই করে নিন।


৫. সেন্ট মার্টিন ভ্রমণে ট্রাভেল পাস

চলতি মৌসুমেও সেন্ট মার্টিনে যেতে পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে, যা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তদারক করে থাকে। তবে এ জন্য পর্যটকদের আলাদাভাবে নিবন্ধন করতে হবে না। জাহাজের টিকিট বুকিং করার পর নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাজ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানই সম্পন্ন করবে।


৬. সেন্ট মার্টিন ভ্রমণে আগে থেকেই রিসোর্ট বুকিং করুন

জাহাজের টিকিট নিশ্চিত হলে সেন্ট মার্টিনে থাকার ব্যবস্থা করে রাখুন। দ্বীপের ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজে পর্যটকদের থাকার ব্যবস্থা আছে। দ্বীপে পৌঁছে পছন্দমতো আবাসন খুঁজতে গেলে সময় নষ্ট হতে পারে, তাই আগে থেকেই রিসোর্ট বা কটেজ বুকিং করে রাখা ভালো।


৭. সেন্ট মার্টিন ভ্রমণে রিসোর্টের ভাড়া কত?

সেন্ট মার্টিনে রিসোর্টের ভাড়া সাধারণত আবাসনের ধরন ও সুবিধার ওপর নির্ভর করে। প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড হোটেল ও রিসোর্টে ৪ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা এবং ইকোনমি হোটেল ও রিসোর্টে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা হতে পারে। ছুটির দিন ও পর্যটনের ব্যস্ত সময়ে ভাড়া বাড়তে পারে, আবার কোনো কোনো রিসোর্টে বিশেষ ছাড়ও পাওয়া যায়। বুকিংয়ের আগে ওয়েবসাইট বা বুকিং প্ল্যাটফর্মে তথ্য, ছবি ও রেটিং দেখে সরাসরি যোগাযোগ করে ভাড়া, সুবিধা ও বুকিংয়ের শর্ত নিশ্চিত হয়ে নিন। সাম্প্রতিক সময়ে দ্বীপ ঘুরে আসা পরিচিতজনের কাছ থেকেও তথ্য নেওয়া যেতে পারে।


৮. কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যেভাবে যাবেন

দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে কক্সবাজার শহরে পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়ে এবং বিকেলে দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশে ফেরে। তাই যাত্রার আগে জাহাজ ছাড়ার সময় ও টিকিটে উল্লেখ করা নির্দেশনা যাচাই করে নিন।


৯. সেন্ট মার্টিন ভ্রমণে কিছু বিষয় মনে রাখবেন

দ্বীপে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন। সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন। সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা, বারবিকিউ পার্টি আয়োজন এবং সৈকতে মোটরচালিত যানবাহন চালানো থেকে বিরত থাকুন।


১০. যোগাযোগ

  • এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১ ও এমভি বারো আউলিয়া: ফোন ০১৬১০-০৫১০০৫, ০১৯৬৭-৬৭০৭০৭
  • এমভি কর্ণফুলী এক্সপ্রেস ওয়েবসাইট: https://karnafulyexpress.com.bd
  • এমভি বারো আউলিয়া ওয়েবসাইট: https://baroawlia.com.bd
  • বে-ক্রুজার ১ ওয়েবসাইট: https://bayone.com.bd
  • কেয়ারি সিন্দাবাদ: ফোন ০১৮৪৭-৩২৩৭০৫-০৬, ওয়েবসাইট: https://www.kearitourismbd.com/

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সেন্ট মার্টিন ভ্রমণ: এক রাত থাকতে জনপ্রতি খরচ ও জরুরি ৯ তথ্য
সেন্ট মার্টিন ভ্রমণ: এক রাত থাকতে জনপ্রতি খরচ ও জরুরি ৯ তথ্য
গারো পাহাড়ঘেঁষা বকশীগঞ্জে কুঁড়ি বিলের বুকজুড়ে লাল শাপলার গালিচা
গারো পাহাড়ঘেঁষা বকশীগঞ্জে কুঁড়ি বিলের বুকজুড়ে লাল শাপলার গালিচা
দোকান বিক্রি করে সাইকেলে বিশ্ব জয়: ‘Nomadic Bangladesh’ মোহাম্মদ মাসুদের অবিশ্বাস্য যাত্রা
দোকান বিক্রি করে সাইকেলে বিশ্ব জয়: ‘Nomadic Bangladesh’ মোহাম্মদ মাসুদের অবিশ্বাস্য যাত্রা
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫
দ্য বিগ ন্যুড বোট: মিয়ামি থেকে ১১ দিনের বিলাসবহুল পোশাকহীন সমুদ্রভ্রমণের অভিজ্ঞতা
দ্য বিগ ন্যুড বোট: মিয়ামি থেকে ১১ দিনের বিলাসবহুল পোশাকহীন সমুদ্রভ্রমণের অভিজ্ঞতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান