![]() |
| জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন |
জামালপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।
রোববার (২২ নভেম্বর) সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন শিশুটির বাবা দুখুলুল আলম বরকত ও মা সোহানা আক্তার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিশুর অভিভাবকেরা অভিযোগ করেন, গত ১৯ নভেম্বর সহপাঠীর সঙ্গে খেলার ছলে তুচ্ছ কথাকে কেন্দ্র করে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার শিশু আয়েশাকে মারধর করে গুরুতর আহত করেন সুমী আক্তার নামের এক নারী।
এ সময় শিশুটির গলায় থাকা স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগও করেন মা সোহানা আক্তার।
আরও পড়ুন:
- নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- শীতে ভ্রমণের সেরা ১০ গন্তব্য: খরচ, যাতায়াত ও জরুরি ভ্রমণ নির্দেশিকা
- দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড
- ইসলামপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই, ৩ ছাগলের মৃত্যু
- সেন্ট মার্টিন ভ্রমণে ট্রাভেল পাস দেবে জাহাজ কোম্পানি, জানুন জরুরি ১০ তথ্য
পরিবারের দাবি, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপর সুমী আক্তার উল্টো মিথ্যা অভিযোগ তুলে শিশুটির পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করছেন।
এ অবস্থায় নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিচারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে শিশু আয়েশার পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিশুর স্বজনদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।