জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর প্রতিনিধি: জামালপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ করেছে ৩৫ বিজিবি।
BGB seizes 7 Indian cows worth Tk 1.15 lakh in Jamalpur
জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি



জামালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


রোববার (২২ নভেম্বর) ভোরে জামালপুর ৩৫ বিজিবির অধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকা দিয়ে ভারতীয় গরু চোরাচালান হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহেবের আলগা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়। 


অভিযানে সাতটি গরু জব্দ করা হলেও চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আরও পড়ুন:


জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


অভিযান প্রসঙ্গে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহল জোরদারের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
জামালপুরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন: লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১, জবানবন্দি
জামালপুরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন: লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১, জবানবন্দি
জামালপুরে কিশোরকে ১০ বছরের আটকাদেশ: ১৬ বছর পর ধর্ষণ মামলার রায় ঘোষণা
জামালপুরে কিশোরকে ১০ বছরের আটকাদেশ: ১৬ বছর পর ধর্ষণ মামলার রায় ঘোষণা
জামালপুর রেলওয়ে ওভারপাসে উদ্ধার বস্তুটি বোমাই ছিল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
জামালপুর রেলওয়ে ওভারপাসে উদ্ধার বস্তুটি বোমাই ছিল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান