নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

Seba Hot News : সেবা হট নিউজ
নিজস্ব প্রতিবেদক: নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা ও আইএসও সনদ হস্তান্তর করেছে আকিজ রেডিমিক্স।
Akij Readymix honors 9 engineers and architects for their contributions to the construction industry
নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স



দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। 


শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।


একই অনুষ্ঠানে গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকারের অংশ হিসেবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়। 


টিইউভি অস্ট্রিয়া আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে এই সনদ প্রদান করে।


আরও পড়ুন:


সম্মাননাপ্রাপ্ত প্রকৌশলী ও স্থপতিরা হলেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।


অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করাই তাদের লক্ষ্য এবং নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দেওয়া তাঁদের পেশাগত অবদানের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। গ্রাহক ও অংশীদারদের আস্থা এবং সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়; প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। মানসম্মত কংক্রিট তৈরিতে সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি ও কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ অপরিহার্য উল্লেখ করে তিনি জানান, আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


‘দ্য আর্ট অব কংক্রিট’ প্রতিপাদ্যে আয়োজিত এই করপোরেট নাইটে আকিজ রেডিমিক্সের অর্জন উদ্‌যাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। 


অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড
ইসলামপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই, ৩ ছাগলের মৃত্যু
ইসলামপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই, ৩ ছাগলের মৃত্যু
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী
বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান