![]() |
| মেলান্দহে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক |
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহিম (৪৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২২ নভেম্বর দুপুরে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর একটি দল পড়াগলী টনকী এলাকায় আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালায়।
তল্লাশিকালে সেখান থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং আব্দুর রহিমকে আটক করা হয়।
আরও পড়ুন:
- ঢাকা কলেজ ও নজরুল : স্মৃতির অনুসন্ধান
- আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কমিটি গঠন: চেয়ারম্যান হালিম, মহাসচিব শেলী
- রৌমারী হাসপাতালে দুটি বেড ভেঙে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ
- মেলান্দহে প্রফেসর ড. মোহাম্মদ হায়দারের চতুর্থ স্মরণসভা অনুষ্ঠিত
- জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
এ ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযান ও মাদকবিরোধী তৎপরতা প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি; এর কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স এবং মাদক নির্মূলে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।