![]() |
| মেলান্দহে প্রফেসর ড. মোহাম্মদ হায়দারের চতুর্থ স্মরণসভা অনুষ্ঠিত |
জামালপুরের মেলান্দহ উপজেলায় লেখক-গবেষক ও ‘কর্ণঝোড়া’ পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ হায়দারের চতুর্থ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় মেলান্দহের মাঝবন্দ নাংলা এলাকায় তাঁর গ্রামের বাড়িতে এই স্মরণসভা আয়োজন করা হয়।
ড. হায়দার স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের কবর জিয়ারত এবং আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতি পরিষদের সদস্যসচিব ও সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, কবি বিপ্লব সরকার ও কবি হাবিব মোহাম্মদ বক্তব্য দেন।
আরও পড়ুন:
- জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- সপ্তম James Bond হলেন Robert Pattinson, ৬০ বছরের ইতিহাসে নতুন অধ্যায়
- মেলান্দহে কারখানার কাঁচামাল ধ্বংস ও জরিমানায় ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
- জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
- জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন
আলোচনা সভায় ড. হায়দারের পরিবারের সদস্য ও সহপাঠীরাও স্মৃতিচারণ করেন।
এ সময় বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী অধ্যাপক শিরিন সুলতানা আখি, মেয়ে অর্থি নবনিতা, জামাতা শিহাবুল সাকিব এবং তাঁর সহপাঠী গোলাম মোস্তফা ও সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ হায়দার ২০২২ সালের ২৩ নভেম্বর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কর্মজীবনে তিনি জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ এবং বগুড়া আজিজুল হক কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর ঠিক আগে তিনি রাজশাহীর একটি কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ পেয়েছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।