আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কমিটি গঠন: চেয়ারম্যান হালিম, মহাসচিব শেলী

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর সংবাদদাতা: আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের ৮৫ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। চেয়ারম্যান হালিম ও মহাসচিব শেলী।
Committee formation of International Nazrul Study Center: Chairman Halim, Secretary General Shelly
আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কমিটি গঠন: চেয়ারম্যান হালিম, মহাসচিব শেলী



মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও নজরুল গবেষক এএসএম আব্দুল হালিমকে চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলীকে মহাসচিব করে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের ৮৫ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 


এ ছাড়া অধ্যাপক মুজাহিদ রহমানকে নির্বাহী চেয়ারম্যান মনোনীত করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


গত ২১ নভেম্বর বিকেলে কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নবগঠিত কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন:


সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মনসুর মুসা, শেরপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও নজরুল ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক নজরুল গবেষক জাকির হোসেন, ভারতীয় নজরুল গবেষক অধ্যাপক মুজাহিদ রহমান এবং বাংলাদেশ বেতার ও বিটিভির নজরুলসংগীত শিল্পী ফাতেমাতুজজোহরা।


আয়োজনে প্রবন্ধ পাঠ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর যুগ্ম সচিব ও নজরুল গবেষক জেহাদ উদ্দিন। 


প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী।


অনুমোদিত ৮৫ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, রেবেকা সুলতানা, ফাতেমাতুজজোহরা, রওশন আরা সোমা ও ঈশা সাহেদীসহ সংশ্লিষ্ট অঙ্গনের বিশিষ্টজনেরা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
জামালপুরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন: লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১, জবানবন্দি
জামালপুরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন: লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১, জবানবন্দি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান