![]() |
| বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত |
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান।
এ ছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, নিলক্ষিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউর রহমান রঞ্জু, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম ও নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ।
আরও পড়ুন:
- জামালপুরে আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
- রৌমারীতে এনসিপির ৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
- মেলান্দহে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
- ঢাকা কলেজ ও নজরুল : স্মৃতির অনুসন্ধান
- আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কমিটি গঠন: চেয়ারম্যান হালিম, মহাসচিব শেলী
সীমান্ত ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং নিলক্ষিয়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা।
সভায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় নজরদারি জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।