জামালপুরে বীর মুক্তিযোদ্ধার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

Seba Hot News : সেবা হট নিউজ
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুর সদরে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে দখলের অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে; তদন্তে পুলিশ।
In Jamalpur, the brother is accused of encroachment from the land of the freedom fighter
জামালপুরে বীর মুক্তিযোদ্ধার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে



জামালপুর সদর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁরই সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে। গত ১৩ নভেম্বর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জামালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকার মৃত মোজাফফর সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের (৭৫) সঙ্গে তাঁর সহোদর ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (৬০) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ২০১৯ সালের ৯ জানুয়ারি রেজিস্ট্রিকৃত হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন তাঁর মেয়ে ইসরাত জাহান শায়লার (৪২) নামে ৭৫ শতাংশ জমি হস্তান্তর ও দখল বুঝিয়ে দেন। পরে মেয়ে নামজারি করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন এবং ওই জমির প্রায় ৩০ শতাংশ অংশে মৌসুমি শাকসবজি চাষাবাদ ও কলা, বেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখলে রয়েছেন।


অভিযোগ অনুযায়ী, হস্তান্তর করা ওই ৭৫ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ জমি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছিলেন ইসরাত জাহান শায়লার চাচা মোস্তাফিজুর রহমান এবং তাঁর লোকজন। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন:


বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, ১৩ নভেম্বর সকালে ছোট ভাই মোস্তাফিজুর রহমান ও তাঁর ছেলে তানবীদসহ (৩৫) কয়েকজন ওই জমিতে ঢুকে ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কাটতে শুরু করেন। বাধা দিতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভেকু চাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। মারধরের জন্য তেড়ে এলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি জমিতে গেলে বা একা পেলে খুন করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগও করেন মোয়াজ্জেম হোসেন।


বীর মুক্তিযোদ্ধার মেয়ে ইসরাত জাহান শায়লা জানান, বাবা তাঁকে ৭৫ শতাংশ জমি দেওয়ার পর তিনি বাবাকে ১০ শতাংশ জমি লিখে দেন। তাঁর দাবি, ওই জমিতে চাচার নিজের কোনো অংশ না থাকলেও তিনি রাস্তার পাশের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং জমি থেকে মাটি ও গাছ কেটে ফেলেছেন। এ ঘটনায় বাবা থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই মোস্তাফিজুর রহমান বলেন, তিনিও ওই জমির মালিক এবং তাঁর বোনের জমি থেকে মাটি কেটে নিজের জমিতে ফেলেছেন। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকার কথাও জানান তিনি।


এদিকে জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মকবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করে। পরে সদর থানার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের লিখিত অভিযোগ পাওয়া যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে পক্ষগুলোকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
জামালপুরে আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কমিটি গঠন: চেয়ারম্যান হালিম, মহাসচিব শেলী
আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কমিটি গঠন: চেয়ারম্যান হালিম, মহাসচিব শেলী
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
জামালপুরে সাড়ে ১১ লাখ টাকার ৭টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান