![]() |
| বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড |
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অভিযোগে মো. বিপ্লব মিয়া (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বকশীগঞ্জ পৌরসভার উত্তর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে তাঁকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত বিপ্লব মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
আরও পড়ুন:
- যৌন ক্ষমতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার | Healthy Diet & Libido
- বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
- রৌমারীতে এনসিপির ৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
- মেলান্দহে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় বিপ্লব মিয়াকে হাতেনাতে ধরা হয় এবং তাঁর কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
আটকের পরপরই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ডাদেশ দেন।
অভিযান ও প্রশাসনের অবস্থান তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, "মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।