জামালপুরের বকশীগঞ্জের উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হেদায়েতুল ইসলাম হোসনাকে সভাপতি এবং আরটিভির জামালপুর প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি হিসেবে দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আ. রাজ্জাক মাহমুদ এবং সেবা হট নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম আশরাফুল আজম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন ও দৈনিক সবুজের প্রতিনিধি আফজাল শরীফ।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি হারুন উর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি শাহজাহান পারভেজ শাহীন এবং সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক অভয়নগরের প্রতিনিধি গোলাম মোস্তফা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইলিয়াস শহ (বাংলা ৫২ নিউজ ডটকম), রিপন রাজ (দৈনিক শেয়ার বিজ), মোস্তফা গাজী (দৈনিক রূপালী বাংলাদেশ), রাসেল রানা (দৈনিক আগামীর সময়), এফএইচ ইমরুল (দৈনিক খবর সংযোগ) ও মো. শহিদুল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা)।
কমিটি গঠনের সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদ প্রকাশে বৈষম্য পরিহার এবং দেশ ও জাতির কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।