![]() |
| শনিবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনলাইট স্কুল এন্ড কলেজে আয়োজিত প্যারেন্টস ডে তে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক, সাংবাদিক আবদুল জলিল |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল।
প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক সিদ্দিক ইবনে নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান এবং শারমিন আক্তার।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিকতা ও সার্বিক বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।