![]() |
| কাজিপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত |
সিরাজগঞ্জের কাজিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালন ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভাও সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক এই সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।
আরও পড়ুন:
- ইসলামপুরের চরাঞ্চলে বেগুন চাষে বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি
- লাহিড়ী মোহনপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ
- বকশীগঞ্জ সীমান্তে মাদক, গরু ও প্রসাধনী চোরাচালান বেড়েছে, অভিযানেও থামছে না
- কাজিপুরে জব্দকৃত ২,৫০০ কেজি গ্রানুলার ইউরিয়া সার নিলামে বিক্রি
- ঘরে বসে কোরআনের অর্থ শেখার কার্যকর ধাপ ও সতর্কতা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
অপরদিকে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর-২০২৬ মাসের মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
সভাগুলোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
আলোচনায় জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।