লাহিড়ী মোহনপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

Seba Hot News : সেবা হট নিউজ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ; সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক।
Railway blockade demanding suspension of intercity trains in Lahiri Mohanpur
লাহিড়ী মোহনপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, সাড়ে ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক



আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। 


বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঈশ্বরদী-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।


অবরোধ চলাকালে লাহিড়ী মোহনপুর স্টেশন ও আশপাশের এলাকায় একাধিক ট্রেন আটকা পড়ে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশন অতিক্রম করার সময় আটকা পড়ে। এ ছাড়া ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকে এবং পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়ে।


লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খাঁনের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে ট্রেন চলাচল ফের শুরু হয়।


আরও পড়ুন:


মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, চলনবিল বেষ্টিত লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানকার স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয় এবং দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ মাছ সরবরাহ করা হয়। কিন্তু আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ীরা যাতায়াত ও পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছেন বলে তাঁরা দাবি করেন।


আন্দোলনকারীদের দাবি, চলতি সপ্তাহে চালু হওয়া পাবনা ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা গোধূলি এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস—উভয় ট্রেনের আপ ও ডাউন পথে লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি দেওয়া জরুরি।


রেলপথ অবরোধ প্রসঙ্গে পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, যাত্রাবিরতির বিষয়ে আন্দোলনকারীদের কোনো আবেদন তাঁরা পাননি। আগাম কোনো নোটিশ বা তথ্য না জানিয়ে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করা সম্পূর্ণ অবৈধ। তিনি আরও জানান, পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, ভুয়া ডিবি গ্রেপ্তার
উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, ভুয়া ডিবি গ্রেপ্তার
সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান