ইসলামপুরের চরাঞ্চলে বেগুন চাষে বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি

Seba Hot News : সেবা হট নিউজ
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরের চরাঞ্চলে ১,৫৫০ হেক্টর জমিতে বেগুন আবাদ; অনুকূল আবহাওয়ায় ভালো ফলন ও ন্যায্য দামের আশায় কৃষকেরা।
Farmers in Islampur's char areas hope for bumper harvest, smiles on faces
ইসলামপুরের চরাঞ্চলে বেগুন চাষে বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি



জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠজুড়ে বেড়ে উঠছে বেগুন গাছ। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনের প্রত্যাশা করছেন স্থানীয় চাষিরা। 


ফলন আশানুরূপ হওয়ার পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনায় তাঁদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। চরাঞ্চলের কৃষকদের কাছে বেগুন গাছ ‘টাকার গাছ’ হিসেবে পরিচিত।


ঐতিহ্য ও পরিচিতির দিক থেকে ‘কাঁসা, বেগুন ও গুড়’—এই তিনে ইসলামপুরকে তুলে ধরা হয়। এখানকার চাষিদের উৎপাদিত বেগুন সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুরে মূলত বারি-১ জাতের বেগুনের চাষ বেশি হয়। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন বেগুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন:


লক্ষীপুর গ্রামের কৃষক হাছেন আলী জানান, এ বছর বন্যা ও বৃষ্টিপাত কম হওয়ায় বেগুন ক্ষেতের অবস্থা বেশ ভালো। পোড়ার চর গ্রামের চাষি হুসেন আলী বলেন, স্থানীয় মানুষ বেগুন ক্ষেতকে ‘টাকার ক্ষেত’ এবং বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন।


আরেক কৃষক হারুন সরকার জানান, ক্ষেতের গাছের বর্তমান অবস্থা দেখে ভালো ফলনের আশা করছেন তাঁরা। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্য দাম পাওয়া গেলে তাঁদের পরিশ্রম সার্থক হবে। বেগুন বিক্রির আয় দিয়ে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি আগামী দিনের কৃষিকাজেও পুঁজি বিনিয়োগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের উপযোগী হওয়ায় কৃষকরা লাভজনক এই ফসল চাষে ঝুঁকছেন। চলতি মৌসুমে ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ভালো উৎপাদন পাওয়া যাবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
বকশীগঞ্জে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন
বকশীগঞ্জে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা
কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান