![]() |
| কাজিপুরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে রবি ও বোরো প্রণোদনার বীজ ও সার বিতরণ |
সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি ও বোরো মৌসুমের ফসল উৎপাদনে সহায়তা দিতে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
বরাদ্দ অনুযায়ী, ৬ হাজার ৭০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এ ছাড়া ১২০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং আরও ১২০ জন কৃষককে ৮ কেজি করে খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:
- বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্তে চোরাচালান: রাতে আসা গরু দিনে বৈধ হচ্ছে হাটের রসিদে
- Miss Universe 2026 বাদ পড়ে আবেগঘন বার্তা সামিরা খান মাহির, ক্ষমা চাইলেন
- মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী জেনিফার ব্যারেটো, প্রথম বিবাহিত মা হিসেবে ইতিহাস
- বাংলাদেশে Oppo Find X10 Pro Max-এর ফার্স্ট সেল শুরু, ট্রিপল ২০০MP হ্যাসেলব্লাড ক্যামেরা
- কাজিপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাশাপাশি ৪০০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
৯০ জন কৃষক পেয়েছেন ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার।
এ ছাড়া ৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।