![]() |
| ইসলামপুরে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা |
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে দক্ষিণ দরিয়াবাদ এলাকার মেসার্স জেকি ব্রিকস-২-কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস)-কে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন:
- কাজিপুরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে রবি ও বোরো প্রণোদনার বীজ ও সার বিতরণ
- বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্তে চোরাচালান: রাতে আসা গরু দিনে বৈধ হচ্ছে হাটের রসিদে
- Miss Universe 2026 বাদ পড়ে আবেগঘন বার্তা সামিরা খান মাহির, ক্ষমা চাইলেন
- মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী জেনিফার ব্যারেটো, প্রথম বিবাহিত মা হিসেবে ইতিহাস
- বাংলাদেশে Oppo Find X10 Pro Max-এর ফার্স্ট সেল শুরু, ট্রিপল ২০০MP হ্যাসেলব্লাড ক্যামেরা
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা ও তদারকির স্বার্থে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের জানান, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।