সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

Seba Hot News : সেবা হট নিউজ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
2 including driver killed in bus-CNG collision in Ullapara, Sirajganj
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। 


বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মোন্নাফ হোসেন এবং যাত্রী চন্দন। তাঁদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।


স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি উল্লাপাড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। নবগ্রাম ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।


আরও পড়ুন:


খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন। 


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়।


হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার পাল জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত বা আটক করা যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান
১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ
উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান