উল্লাপাড়ায় ছাত্রীসহ আত্মগোপনে থাকা শিক্ষক ফরিদপুর থেকে গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালানোর ২৪ দিন পর ফরিদপুর থেকে শিক্ষক রাজীব হোসেনকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
Teacher hiding with student in Ullapara arrested from Faridpur, student rescued
উল্লাপাড়ায় ছাত্রীসহ আত্মগোপনে থাকা শিক্ষক ফরিদপুর থেকে গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার



সিরাজগঞ্জের উল্লাপাড়ার দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে আত্মগোপনে থাকার ২৪ দিন পর ফরিদপুর থেকে শিক্ষক রাজীব হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 



একই অভিযানে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার একটি অপহরণ ও নারী ও শিশু নির্যাতন মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।



গ্রেপ্তার রাজীব হোসেন উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে এবং স্থানীয় বালসাবাড়ী এলাকার ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের পরিচালক।



উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হন। তবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে শিক্ষকরা তাঁকে পাননি। পরে পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে জানতে পারেন, কোচিং শিক্ষক রাজীব হোসেন তাঁকে নিয়ে পালিয়ে গেছেন। 


এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজীব হোসেন ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় অপহরণ ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।



মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজীব হোসেন এর আগেও দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে পরপর বিয়ে করেছিলেন; কয়েক মাসের মাথায় তাঁদের একজনের সঙ্গে বিচ্ছেদ হয়। ঘরে একজন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আবারও ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এসআরবির বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, শুক্রবার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর একই থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।


উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত শিক্ষক রাজীব হোসেনকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আ’লীগ নেতা আলমগীর হোসেন গ্রেপ্তার
উল্লাপাড়ায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আ’লীগ নেতা আলমগীর হোসেন গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২
উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান
১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান