উল্লাপাড়ায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়ায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন গ্রেপ্তার
উল্লাপাড়ায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা মো. আলমগীর হোসেন সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় গ্যাসলাইনসংলগ্ন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আলমগীর সরকার উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি উল্লাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আহসান আলী সরকারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আলমগীর হোসেন সরকারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান