বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: শ্রমবাজার অনুযায়ী দক্ষতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়েছে; দক্ষতা ও ভাষা শেখানোর উদ্যোগ নিচ্ছে সরকার।
Sending workers to Malaysia free of cost: PM announces skills development according to labor market
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: শ্রমবাজার অনুযায়ী দক্ষতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর



আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি জানান। অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান সরকারপ্রধান এবং পরে কর্মীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।


উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন এবং প্রথম ধাপে ১১২ জন যাচ্ছেন। প্রায় ১০ হাজার মানুষকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটিতে আবারও শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।


কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আরও দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে কর্মীরা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশও লাভবান হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিদেশে কাজের ক্ষেত্রে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ; আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।


মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁরা যেন সুস্থভাবে পৌঁছে ভালোভাবে কাজ করেন এবং সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণ ও কাজের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করে এবং সুনামের সঙ্গে কাজ করলে অন্য বাংলাদেশি কর্মী নিয়োগেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হয়। একই সঙ্গে এই কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। এ ছাড়া ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান ও মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার পর সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে এই কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের বাছাই করা হয়েছে।


নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকারী প্রতিষ্ঠান তাঁদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেবে এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে। এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।


উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার খোলা ও আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমিয়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:
Google News Google News WhatsApp WhatsApp Channel

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
তারেক রহমানের ৬২তম জন্মদিন: দীর্ঘ সংগ্রাম পেরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে
তারেক রহমানের ৬২তম জন্মদিন: দীর্ঘ সংগ্রাম পেরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে
রোহিঙ্গা সংকটে ব্র্যাকের গবেষণা: শিবিরে কাজের সুযোগ কমছে, চাপে স্থানীয় তরুণরাও
রোহিঙ্গা সংকটে ব্র্যাকের গবেষণা: শিবিরে কাজের সুযোগ কমছে, চাপে স্থানীয় তরুণরাও
রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
ঢাকার বিসিএফসিসিতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ শুরু ২৯ অক্টোবর: মেলায় অংশ নিচ্ছে ২০টি দেশ
ঢাকার বিসিএফসিসিতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ শুরু ২৯ অক্টোবর: মেলায় অংশ নিচ্ছে ২০টি দেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান