জামালপুর-৪ আসনে আ’লীগের ৯ জনের মনোনয়নপত্র ক্রয়, জাপা ১

S M Ashraful Azom
জামালপুর-৪ আসনে আ’লীগের ৯ জনের মনোনয়নপত্র ক্রয়, জাপা ১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের ৯জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। শেষদিন রবিবার পর্যন্ত তাঁরা দলের ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয় থেকে আবেদনপত্র নেন।

তাঁরা হলেনÑ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, আনিসুর রহমান ও একমাত্র নারী নিলুফার ইয়াসমিন। 

এদিকে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি থেকে এ আসনের জন্য সর্বশেষ তথ্যমতে একমাত্র প্রার্থী কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বস্তু রবিবার দুপুরে মনোনয়নের আবেদনপত্র ক্রয় করেছেন। জাতীয় পার্টির বর্তমান এমপি মামুনুর রশিদ জোয়ার্দার আজ বা কাল তাঁর আবেদনপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান